| |

নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সর্বোচ্চ প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদী প্রতিনিধিঃ  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সরকার সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা, কৃষি উৎপাদন, সার-বীজ সরবরাহ ও সেচ ব্যবস্থাপনাসহ চলমান পরিস্থিতি নিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, *“ভোটের পরিবেশ সবার জন্য সমান রাখতে অতীতের তুলনায় এবার আরও বেশি আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। নির্বাচন কোনো এক পক্ষের কাজ নয়—ভোটার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রশাসন ও নিরাপত্তা বাহিনী মিলেই নির্বাচনকে সফল করে।”

তিনি আরও জানান, সাংবাদিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা সুশাসন প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখে। তাই গণমাধ্যমকে দায়িত্বশীলভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদী জেলা কারাগার ও পুলিশ লাইন পরিদর্শন করেন। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *