| | |

দিল্লির দালালদের প্রেসক্রিপশনে উত্তরবঙ্গের সম্ভাবনা নষ্ট হয়েছে:ডাকসু ভিপি সাদিক কায়েম

আব্দুস সালাম, দিনাজপুর: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, অতীতে ভারতের প্রেসক্রিপশন ও দিল্লির দালালদের মাধ্যমে উত্তরবঙ্গ পরিচালিত হওয়ার ফলে এই অঞ্চলের অবাধ সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে।
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বীরগঞ্জ উন্নয়ন ফোরাম আয়োজিত এক ছাত্র-যুব-নাগরিক সমাবেশ-২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভিপি সাদিক কায়েম তার বক্তব্যে বলেন, আগে উত্তরবঙ্গ পরিচালিত হয়েছে ভারতের প্রেসক্রিপশন ও দিল্লির দালালদের মাধ্যমে। যে কারণে উত্তরবঙ্গের অবাধ যে সম্ভাবনা ছিল, সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে।
তিনি জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে বলেন, (জুলাই বিপ্লবের) মাধ্যমেই বাংলাদেশের তরুণরা ক্ষমতা পেয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিবাদী আমলে তরুণদেরকে বিরাজনীতীকরণ করার চেষ্টা করা হলেও, তরুণরা প্রমাণ করেছে দেশকে কীভাবে ভালোবাসতে হয়, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হয় এবং সমাজের বৈষম্য কীভাবে দূর করতে হয়।
ডাকসু ভিপি আরও উল্লেখ করেন, জুলাই বিপ্লব তরুণদের মাধ্যমেই হয়েছে এবং তারা সব রাজনৈতিক দলকে একত্রিত করেছে। তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শহীদরা আমাদের পথ দেখিয়েছেন এবং তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজ নতুন বাংলাদেশ পেয়েছি।
ভিপি সাদিক কায়েম এই নতুন বাংলাদেশে তারুণ্যের প্রত্যাশার কথা তুলে ধরে বলেন, তাদের লক্ষ্য হলো একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে জনগণের হাতে এবং তারুণ্যের হাতে ক্ষমতা থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. মতিউর রহমান। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগাও এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Spread the love

Similar Posts

  • | |

    ‘‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় মঙ্গলবার প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজ উদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের হলরুমে ‘‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ¦াসে’’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজ উদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শরীফ উল্যাহ এর সভাপতিত্বে…

    Spread the love