|

দিনাজপুরে সুইহারী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে সুইহারী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (সুইহারী ক্যাথলিক চার্চ, দিনাজপুর) এর ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ডিসেম্বর ২০২৫) শহরের সুইহারী নভারা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম।

সমিতির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিলারিউস কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সম্মানিত ও আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রদেশের বিশপ মি. সেবাস্টিয়ান টুডু এবং সুইহারী ক্যাথলিকের পাল পুরোহিত ফাদার পাওলো পারলস।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সমিতির চেয়ারম্যান হিলারিউস কর্মকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সেক্রেটারি যোহন মুরমু। এসময় মঞ্চে বর্তমান ব্যবস্থাপনা কমিটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে মৃত সদস্যদের আত্মার মঙ্গল কামনায় এক মিনিট নীরবতা পালন ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সমিতির পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সমবায়ের অগ্রগতি, সদস্যদের সেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপুর্ণ আলোচনা হয়।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *