|

মুন্সীগঞ্জে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ, ২ জুলাই ২০২৬: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনদর্শন, সাহিত্যকর্ম ও মানবিক চেতনাকে নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরার লক্ষ্যে মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপন কর্মসূচি শুরু হয়েছে। জেলা প্রশাসন, মুন্সীগঞ্জের আয়োজনে ২ থেকে ৪ জুলাই পর্যন্ত (১৮–২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ) মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২ জুলাই) মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মুন্সীগঞ্জের প্রতিনিধি বিল্লাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, মূল প্রবন্ধ উপস্থাপক ও সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুন্সী সিরাজুল হক, জেলা কালচারাল অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাংবাদিকতা এবং সমাজভাবনায় তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, নজরুল শুধু একজন কবি নন; তিনি ছিলেন প্রতিবাদ, সাম্য, মানবতা ও ভালোবাসার প্রতীক। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্ম যুগে যুগে অন্যায়, বৈষম্য, শোষণ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষের চেতনা জাগিয়ে তুলেছে।

বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মের মাঝে দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে নজরুলের আদর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁর চেতনা ও দর্শন ধারণের মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক ও মানবিক সমাজ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে জাতীয় কবির সৃষ্টিকর্ম ও চেতনাকে কেন্দ্র করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *