মুন্সীগঞ্জে শ্রী শ্রী তারকব্রহ্ম মহাযজ্ঞ মহোৎসব পরিদর্শনে জেলা প্রশাসক

মোঃ রুবেল, মুন্সীগঞ্জ: সৈয়দা নুরমহল আশরাফী, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুন্সীগঞ্জ, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জ সদর উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দিরে অনুষ্ঠিত ৪০ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহাযজ্ঞ মহোৎসব পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং পূজা-অর্চনা ও মহাযজ্ঞের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ এবং মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, দীর্ঘ ২২ বছরের ঐতিহ্য ধারণ করে অনুষ্ঠিত এই মহোৎসব এলাকার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তিনি আয়োজক কমিটির প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা প্রদান করেন।
তিনি আরও বলেন, এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপস্থিত ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতেও প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *