| |

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে মুন্সীগঞ্জে পিঠা উৎসব অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, মুন্সীগঞ্জ এর যৌথ আয়োজনে আজ ০৭ ডিসেম্বর (রবিবার) শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বর্ণিল পিঠা উৎসব।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আলেয়া ফেরদৌসী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মোঃ নাসির উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পিঠা উৎসবে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের অংশ নানারকম পিঠা-পুলি পরিদর্শন ও উপভোগ করেন। পিঠার বৈচিত্র্য, স্বাদ ও ঐতিহ্যবাহী পরিবেশ উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
অনুষ্ঠানের অংশ হিসেবে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে একটি পথনাটকও মঞ্চস্থ হয়। কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের পরিবেশনায় সচেতনতামূলক এই নাটিকা দর্শকদের প্রশংসা কুড়ায়।
তারুণ্যের উৎসবকে ঘিরে উদ্দীপনা, ঐতিহ্য এবং সাংস্কৃতিক আবেগে মুখরিত হয়ে ওঠে পুরো শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ।
Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *