|

শ্রীনগরে পুলিশের অভিযানে চোরাইকৃত বৈদ্যুতিক তার উদ্ধার, গ্রেফতার ১

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ এক তালিকাভুক্ত চোরকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর সার্বিক নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে সোমবার (২৭ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে শ্রীনগর থানা পুলিশ এ অভিযান চালায়।

অভিযানে শ্রীনগর থানার এসআই (নিঃ) মোঃ রুহিন আহমেদ সঙ্গীয় ফোর্সসহ থানাধীন পাকিরা পাড়া বাগবাড়ি মৎস্য বহুমুখী সমিতির পাশের একটি কলা বাগান থেকে মোঃ সাকিল (২৮), পিতা খোকন শেখকে গ্রেফতার করেন।

এ সময় তার কাছ থেকে আনুমানিক ২ লাখ টাকা মূল্যের চোরাইকৃত বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Spread the love

Similar Posts

  • |

    তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনে মুন্সীগঞ্জে যুব সমাবেশ অনুষ্ঠিত

    মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ: জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, মুন্সীগঞ্জ এর যৌথ আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হলো যুব সমাবেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন)…

    Spread the love