| |

পারিবারিক দ্বন্দ্বে ইতালি প্রবাসী ছোট ভাই খুন, অভিযুক্ত বড় ভাই

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং এলাকায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ইতালি প্রবাসী এক যুবককে হত্যা করার অভিযোগ উঠেছে তারই বড় ভাইয়ের বিরুদ্ধে।
নিহত নয়ন শেখ (২৫) ওই এলাকার দেলু শেখের ছেলে। অভিযুক্ত বড় ভাইয়ের নাম মোঃ হুমায়ুন শেখ।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে হুমায়ুন শেখ ইতালিতে যান। পরবর্তীতে তিনি তার ছোট ভাই নয়ন শেখ এবং বোনের জামাইকেও ইতালিতে নিয়ে যান। ইতালিতে অবস্থানকালে হুমায়ুন শেখ পারিবারিকভাবে একটি বিয়ে করলেও, বিয়ের আগে তাইয়েবা নামের এক নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল, যা বিয়ের পরও তিনি বজায় রাখেন।
পরবর্তীতে ওই নারীকে বিয়ে করার পরিকল্পনা করেন হুমায়ুন শেখ। এ লক্ষ্যে তিনি তার প্রথম স্ত্রীকে বিচ্ছেদের জন্য ৫ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেন। এই টাকার জন্য ছোট ভাই নয়ন শেখের কাছে দাবি করা হয়। অভিযোগ রয়েছে, টাকা দিতে দেরি হওয়ায় ক্ষুব্ধ হয়ে বড় ভাই হুমায়ুন শেখ ছোট ভাই নয়ন শেখকে হত্যা করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে নিহত নয়ন শেখের মরদেহ দ্রুত সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তার পরিবার।
ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *