|

গজারিয়ায় পুলিশের অভিযানে আন্তঃজেলা সিএনজি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চুরি হওয়া সিএনজি

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া থানা পুলিশের একটি সফল অভিযানে আন্তঃজেলা সিএনজি চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে একটি চুরি হওয়া সিএনজিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় মঙ্গলবার (০৫ মে ২০২৬) ভোর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সোহাগ গাজী এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন—
১) মোঃ আল আমিন (৩৬), পিতা: বাচ্চু মিয়া, গ্রাম: পোড়াচক বাউশিয়া, থানা: গজারিয়া, জেলা: মুন্সীগঞ্জ।
২) মোঃ রুবেল (৩১), পিতা: সিদ্দিকুর রহমান, গ্রাম: মথুরাপুর, থানা: কুমিল্লা সদর দক্ষিণ, জেলা: কুমিল্লা।
৩) মোঃ রুহুল আমিন (৩৮), পিতা: বাচ্চু মিয়া, গ্রাম: পোড়াচক বাউশিয়া (ডোহল বাড়ি), থানা: গজারিয়া, জেলা: মুন্সীগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে সিএনজি চুরি করে সংগ্রহ করত এবং তা ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *