মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সুপার, মুন্সীগঞ্জের কঠোর নির্দেশনার আলোকে রবিবার (১০ মে ২০২৬) বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে এ অভিযান পরিচালিত হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নিঃ) মোঃ ইয়াকুব হোসেন সঙ্গীয় ফোর্সসহ মুন্সীগঞ্জ সদর থানাধীন পঞ্চসার ইউনিয়নের গোলাপরায়ের দিঘীরপাড় (মালিরপাথর) এলাকায় অভিযান চালান। এ সময় তোফাজ্জল হোসেনের বসতবাড়ির উঠানে অবস্থানকালে মোঃ আলম (৪৫), পিতা: মৃত আবুল কালাম চৌকিদার, একই এলাকার বাসিন্দাকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
অভিযানের সময় তার বড় ভাই মোঃ তোফাজ্জল হোসেন (৫৫)-এর ফেলে যাওয়া আরও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
