| |

মুন্সীগঞ্জে মাদক, জুয়া ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: iiমুন্সীগঞ্জে মাদক, জুয়া, কিশোর অপরাধ, বাল্যবিবাহ এবং নারী-শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মুন্সীগঞ্জ থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।

সভায় বক্তারা বলেন, মাদক, জুয়া, কিশোর অপরাধ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, একটি জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সচেতনতা ও সামাজিক প্রতিরোধ আরও শক্তিশালী করতে হবে।”

তিনি আরও বলেন, “পুলিশ, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তর এবং সাধারণ মানুষ একসঙ্গে কাজ করলে মাদক, জুয়া, কিশোর অপরাধ ও নারী-শিশু নির্যাতন অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। মাদকের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। মুন্সীগঞ্জকে নিরাপদ, শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক জেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।”

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদ, পিপিএম, সহকারী পুলিশ সুপার লিজা আক্তার ও শাহ শরফুদ্দিন মাহিন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *