|

গজারিয়ার হোসেন্দী খাল পরিদর্শনে জেলা প্রশাসক, জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ

গজারিয়া, মুন্সীগঞ্জ: বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী খাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

বুধবার (২২ জুলাই) খালটি পরিদর্শনকালে তিনি এর বর্তমান অবস্থা, পানি প্রবাহ, নাব্যতা, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং বর্ষাকালে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখলাক উল জামিল, গজারিয়া সহকারী কমিশনার (ভূমি) হামিদা মুস্তফা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহম্মদ মুবিনুর রহমান এবং পানি সম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদারের নির্দেশ দেন। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করে স্থানীয় জনগণের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চলমান বর্ষা মৌসুমে জেলার বিভিন্ন খাল, নদী ও পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে। জলাবদ্ধতা ও বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমিয়ে জনদুর্ভোগ লাঘব এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বয়ের ভিত্তিতে কাজ করে যাচ্ছে।

Spread the love

Similar Posts

  • |

    মুন্সীগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

    মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় আয়োজিত “মৌলিক দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ”-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ০৮ জুলাই ২০২৬ (বুধবার) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। অনুষ্ঠানে বিশেষ…

    Spread the love