|

মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি, নাগরিকদের অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক নির্দেশনা

 মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে সাধারণ মানুষের অভিযোগ ও জনভোগান্তির দ্রুত সমাধানে জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে এ গণশুনানির আয়োজন করা হয়।

গণশুনানিতে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভিযোগ, আবেদন ও মতামত গ্রহণ করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

শুনানিতে অংশ নেওয়া নাগরিকরা জমিজমা সংক্রান্ত বিরোধ, সামাজিক সমস্যা, সরকারি সেবা প্রাপ্তির জটিলতা এবং বিভিন্ন স্থানীয় সমস্যা তুলে ধরেন। জেলা প্রশাসক প্রতিটি আবেদন মনোযোগ দিয়ে শুনে তাৎক্ষণিক সমাধানযোগ্য বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি যেসব বিষয় সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে নিষ্পত্তি করা প্রয়োজন, সেগুলো দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, গণশুনানির মূল উদ্দেশ্য হলো জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়া এবং অভিযোগের দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করা। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন, যাতে সেবাগ্রহীতারা হয়রানিমুক্তভাবে সরকারি সেবা পেতে পারেন।

জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে গণশুনানিতে অংশগ্রহণকারী সেবাগ্রহীতারা তাদের সমস্যার কথা সরাসরি তুলে ধরার সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

Spread the love

Similar Posts