| |

মুন্সীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. আঃ মালেক মুন্সীগঞ্জ: বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মুন্সীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকার দলীয় কার্যালয়ের সামনে বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখানে দলীয় পতাকা উত্তোলন ও সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় যায়। পরে র‌্যালিটি পুনরায় সুপারমার্কেট এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র‌্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত মানু এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলকে আরও শক্তিশালী করার বিষয়ে বক্তব্য দেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *