|

মুন্সীগঞ্জে প্রেসিডেন্ট ড. ইয়াজউদ্দিন আহম্মেদ স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ শরীফ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা বিকশিত হয়। তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলের সার্বিক সাফল্য কামনা করেন।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *