|

পদ্মা-ধলেশ্বরীর ভাঙন থেকে কুন্ডেরবাজার-কাইচাইল রক্ষার দাবিতে মানববন্ধন

মো. আঃ মালেক, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের আউটশাহী ইউনিয়নের ঐতিহ্যবাহী কুন্ডেরবাজার, কাইচাইল গ্রামসহ নদী তীরবর্তী এলাকার শত শত বসতভিটা ও ফসলি জমি পদ্মা ও ধলেশ্বরী নদীর তীব্র ভাঙনের কবল থেকে রক্ষা এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার  দুপুর ১২টার দিকে কাপুড়ে দিঘিরপাড় এলাকায় আয়োজিত মানববন্ধনে প্রায় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা নদী ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা ও ধলেশ্বরী নদীর অব্যাহত ভাঙনের কারণে এলাকার বসতবাড়ি, মসজিদ, মাদরাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি হুমকির মুখে রয়েছে। দ্রুত জিও ব্যাগ বা কংক্রিট ব্লক ফেলে ভাঙন প্রতিরোধ না করা হলে অচিরেই গুরুত্বপূর্ণ স্থাপনাসহ পুরো এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
বক্তারা আরও বলেন, ইতোমধ্যে অনেক পরিবার একাধিকবার নদী ভাঙনের শিকার হয়ে বসতভিটা হারিয়েছে। বর্তমানে যে সামান্য জমিজমা ও বসতভিটা রয়েছে, সেটুকুও হারানোর শঙ্কায় দিন কাটছে। অধিকাংশ পরিবার দরিদ্র হওয়ায় অন্য কোথাও জমি কিনে বসবাস করার সামর্থ্য নেই।
তারা সরকারের কাছে অবিলম্বে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ অথবা ব্লক ফেলে নদী তীর সংরক্ষণের দাবি জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
মানববন্ধন শেষে এলাকাবাসী নদী ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *