|

“ওপেন হাউজ ডে” উপলক্ষে মুন্সীগঞ্জ থানায় জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে মুন্সীগঞ্জ থানায় “ওপেন হাউজ ডে” উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এম সাইফুল আলম, পিপিএম।

আলোচনা সভায় ইভটিজিং, নারী নির্যাতন, সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং, জুয়া, চুরি ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত সেবাপ্রার্থীরা তাদের আইনগত সমস্যাগুলো উন্মুক্তভাবে উপস্থাপন করলে পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “মাদক ও অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতিতে অটল। মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিষয়ে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। অপরাধ দমন ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অপরিহার্য।”

তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জন ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করাই বর্তমান পুলিশের মূল লক্ষ্য। তিনি থানা পুলিশকে সেবার মনোভাব নিয়ে জনগণের পাশে থাকার নির্দেশ দেন।

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধিগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *