| |

মুন্সীগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

আব্দুল মালেক: মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষমিজানুর রহমান সিনহাকে আহবায়ক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল হাইয়ের ভাই মহিউদ্দিন আহমেদকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট মুন্সীগঞ্জ জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে।
রোববার সকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। তবে, এতে কমিটির মেয়াদের কথা উল্লেখ করা হয়নি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা শ্রীনগর উপজেলার বাসিন্দা আব্দুল বাতেন শামীম, গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও টংগিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল হোসেন দোলন।
আহ্বায়ক কমিটির নতুন সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ বলেন. মুন্সীগঞ্জ জেলা বিএনপির এই নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে সবাইকে নিয়ে সুন্দরভাবে ও ঐক্যবদ্ধভাবে মুন্সীগঞ্জ জেলাকে পরিচালনা করবো। আমাদের মুল কথা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধথাকতে হবে। কমিটির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা সাহেবের সাথে সাক্ষাৎ করে দলকে আরো সুন্দরভাবে ও সঠিকভাবে পরিচালনা করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনাম যেন ক্ষুন্ন না হয় সেটি আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। বেগম খালেদা জিয়া অসুস্থ্য তার সুস্থ্যতার জন্য সবার কাছে কামনা থাকবে। তারেক রহমানের জন্যও সবাই দোয়া করবেন। আব্দুল হাই সাহেব অসুস্থ্য তার জন্যও আপনারা দোয়া করবেন। হাই সাহেব যেমনভাবে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দল পরিচালনা করেছেন আমিও যেন সেভাবেই সবাইকে নিয়ে সুন্দরভাবে দল পরিচালনা করতে পারি। আহ্বায়ক কমিটি যারা দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *