| |

প্রকৃতি ঘেরা এক গ্রাম গাজীপুরের বাঁশকোপা 

হাবিবুর রহমান, গাজীপুর:  প্রকৃতি ঘেরা একটি গ্রামের নাম বাঁশকোপা। প্রকৃতির অপার মহিমায় ভরপুর এই বাঁশকোপা গ্রাম দৃষ্টিনন্দন ও চমৎকার একটি জনপদ। সন্ধ্যা হলেই বাঁশঝাড় ও বৃক্ষঘেরা এই গ্রামটি যেন ঘুমিয়ে থাকে প্রকৃতির কোলে। 

বাঁশকোপা । গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের একটি এলাকার নাম। প্রায় ৪ হাজার জনসংখ্যা অধ্যুষিত এই বাশকোপা গ্রামের মানুষ অধিকাংশই কৃষিজীবী।

বাঁশকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় এলাকায় ছড়াচ্ছে শিক্ষার আলো। এই বিদ্যালয়ের সামনে রয়েছে বিশাল খেলার মাঠ। গ্রামের মাঝখান দিয়ে চলে গিয়েছে সড়ক। যেটা রাজেন্দ্রপুর থেকে গাজীপুর শহরের সাথে সৃষ্টি করেছে সংযোগ। 

মাটির ঘর, পরিচ্ছন্ন পরিবেশ, সুন্দর বাহারি ফল বাগান ,কলাবাগান, গরু মহিষ ও গরু মহিষের গাড়ি, জমিতে কৃষকের হাল চাষ এসব দৃশ্য গ্রামকে পরিণত করেছে সৌন্দর্যের লীলাভূমিতে। মিশুক সহজ সরল ও অতিথি পরায়ণ এই গ্রামের মানুষ। 

বাঁশ কোপা গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে সর্পিলাকার চিলাই নদী। যে নদী নিয়ে আছে স্বভাব কবি গোবিন্দ চন্দ্র দাসের অনেক কবিতা। নদীর উপর নির্মিত চিলাই ব্রিজের উপর দাঁড়িয়ে লোকজন প্রতিদিন দেখে চিলাই নদীর সৌন্দর্য। 

বিকেল হলে চিলাই নদীর ব্রিজের পাশেই বসে দোকান। 

এসময় এক দোকানে আনোয়ার হোসেন জানালেন, প্রতিদিন প্রতি বিকেল এখানে ভিড় জমে।  প্রকৃতির সৌন্দর্য অবলোকন করতে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখানে আসেন। 

জোনাকির ঝিলমিল আলোয় এই গ্রামের মানুষ এক সময় দেখতো বিদ্যুতের স্বপ্ন। এখন সে স্বপ্ন পূরণ হয়েছে। বাড়ি বাড়ি পৌঁছে গেছে বিদ্যুৎ।

চিলাই নদী ও এ গ্রামের মানুষকে ভালোবেসে স্বভাব কবি গোবিন্দ চন্দ্র দাস প্রায় আসতেন এই গ্রামে। শহর থেকে তখন ছিল না যোগাযোগের কোন সড়ক। দুর্গম পথ পেরিয়ে কবি আসতেন এই গ্রামসহ আশেপাশের জনপদে। গ্রামের বুক চিরে চলে যাওয়া সড়কটি আশেপাশের এলাকার সাথে সৃষ্টি করেছে মেলবন্ধন। ওই সড়কপথে স্থানীয় লোকজন স্বাচ্ছন্দে যেতে পারেন অন্য কোথাও। 

এই গ্রামের শিক্ষিত সমাজকর্মী সাব্বির আহমেদ জানালেন, সৌন্দর্য পিপাসু অনেকেই এই গ্রামে আসেন বারবার। প্রকৃতি দেখে মুগ্ধ হন। গ্রামের লোকজন আছেন মিলেমিশে আত্মীয় হয়ে। 

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *