মুন্সীগঞ্জে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের অভিযানে ৬ শত কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

মোঃ মোতালেব হোসেন: মুন্সীগঞ্জে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৬ শত ২৬ কোটি ৫৯ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ অক্টোবর ২০২৫ (শুক্রবার) রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা এবং মৎস্য অধিদপ্তর যৌথভাবে মুন্সীগঞ্জের মুক্তারপুর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ৬টি গোডাউন ও ৬টি জাল তৈরির কারখানা তল্লাশি করে প্রায় ১৭ কোটি ৯০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ শত ২৬ কোটি ৫৯ লক্ষ টাকা। পরে জব্দকৃত কারেন্ট জাল রিকাবীবাজার লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ সিয়াম-উল-হক বিএন জানান, জব্দকৃত কারেন্ট জালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সমুদ্র, উপকূল ও নদী তীরবর্তী এলাকার নিরাপত্তার পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ জাল নিধনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *