|

চট্টগ্রামে ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও লিফলেট বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন উপলক্ষে আজ চট্টগ্রাম মহানগর জাসাসের পাঁচলাইশ থানার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি জিএসসি মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপির সমাবেশস্থল বিপ্লব উদ্যানে শেষ হয়। র‍্যালির সময় ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

পাঁচলাইশ থানা জাসাসের সভাপতি লায়ন জিএম সাইদুর রহমান মিন্টু র‍্যালির সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী শাহেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। মহানগর জাসাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক লায়ন এমএ মুছা বাবলু, সালাহউদ্দিন, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, অর্থ সম্পাদক মোঃ নাছির, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, সহ-সাধারণ সম্পাদক বাহার উদ্দীন, প্রচার সম্পাদক মোঃ সুমন, পাহাড়তলী থানার সভাপতি ও সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজ, ডবলমুরিং থানার সাধারণ সম্পাদকসহ পাঁচলাইশ থানার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও কর্মীরা।

বক্তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এই দিনে দেশপ্রেমিক সেনা ও জনতা একসাথে হয়ে স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্রীয় দায়িত্বে অধিষ্ঠিত করেছিলেন। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *