মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫ মিনিটে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) রাশেদ মুন্সির নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর থানার চর বেশনাল এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে জনৈক জান শরীফ দেওয়ানের মালিকানাধীন ঘরে ভাড়াটিয়া হিসেবে বসবাসরত জসিম শেখ (৩৫), পিতা-মৃত চানু শেখ, মাতা-রেনু বেগম, সাং-চর ডুমুরিয়া, বর্তমানে চর বেশনাল, মুন্সীগঞ্জ—তাকে গ্রেফতার করা হয়।
তল্লাশিকালে তার কাছ থেকে ০২টি সাদা পলিথিনের জিপার ব্যাগে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ৪০ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য এক লাখ বিশ হাজার টাকা। উপস্থিত সাক্ষীদের সম্মুখে মাদকগুলো জব্দ করা হয়। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত জসিম শেখের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম চলছে।
জেলা পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
