মহান বিজয় দিবস উপলক্ষ্যে ডিএফপিতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) দিনব্যাপী রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় অধিদপ্তরের সভাকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

রক্তদান কর্মসূচিতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যসহ মোট ৫০ জন রক্তদান করেন। পুরো কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

বিজয় দিবসকে সামনে রেখে মানবিক সেবার অংশ হিসেবে আয়োজিত এ রক্তদান কর্মসূচি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *