বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকার নতুন কমিটি ঘোষণা

রাজধানীতে কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন ‘বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা’-এর নতুন কমিটি গঠিত হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফেরদৌস মামুন (গ্লোবাল টিভি) এবং সাধারণ সম্পাদক হয়েছেন সুমন প্রামাণিক (ডেইলি ভয়েস অব এশিয়া)।
এর আগে, গত ১১ এপ্রিল ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত সংগঠনের পূর্ববর্তী কমিটির সভায় ৬ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সেই কমিটিই আজ (৬ মে) ৯ সদস্যের পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করে।
নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহ-সভাপতি আহমেদ জুয়েল (বাংলা নিউজ), যুগ্ম সম্পাদক মীর্জা সম্রাট রেজা (করতোয়া), সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম (মুক্তখবর), অর্থ সম্পাদক সাজিদ সরকার (৭১ টিভি), দপ্তর সম্পাদক আজাদ আহম্মেদ (ডিবিসি নিউজ)। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মুজাহিদ (দিনকাল) এবং এস এম আমিনুল মোমিন (দৃষ্টি প্রতিদিন)।
নতুন এই কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
