|

মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়, পেশার মর্যাদা রক্ষায় মুন্সীগঞ্জে মানববন্ধন

মুন্সীগঞ্জ: মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে ২০২৬) সকাল ১০টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব-এর সামনে এই মানববন্ধনের আয়োজন করে মুন্সীগঞ্জ জেলা ফারিয়া।মানববন্ধনে বক্তারা বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়, তারা এ দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ। দীর্ঘদিন ধরে তারা স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।”তারা অভিযোগ করেন, সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ কর্মরত কিছু মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে ‘দালাল’ বলে অপমান করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের আচরণ বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা ফারিয়ার সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কাউসার, কোষাধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী, ন্যাপস সভাপতি রেজাউল করিম, উপদেষ্টা আসলাম উদ্দিন ও জুনায়েদ প্রমুখ।বক্তারা আরও বলেন, “আমরা চিকিৎসকদের সহযোগিতা করে থাকি এবং ওষুধ সম্পর্কে সঠিক তথ্য প্রদান করি। তাই আমাদের সম্মানহানি করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

মানববন্ধন শেষে দাবি আদায়ে প্রয়োজনীয় কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আয়োজকরা।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *