|

মুন্সীগঞ্জে শুভ জন্মাষ্টমী উপলক্ষে পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময়

 মো. আঃ মালেক, মুন্সীগঞ্জ:
শুভ জন্মাষ্টমী সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মুন্সীগঞ্জে পূজা উদযাপন পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহম্মদ মুবিনুর রহমানসহ পূজা উদযাপন পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উৎসব চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচলের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখা, জরুরি স্বাস্থ্যসেবা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং প্রয়োজনীয় অন্যান্য সহায়তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

সভায় সংশ্লিষ্ট সকল দপ্তর ও আয়োজকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, সুষ্ঠু ব্যবস্থাপনা ও উৎসবমুখর পরিবেশে শুভ জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *