|

শুভ জন্মাষ্টমী উপলক্ষে মুন্সীগঞ্জের ৬ উপজেলায় ১৪.৫ মেট্রিক টন চাল বরাদ্দ

মো. আঃ মালেক,মুন্সীগঞ্জ প্রতিনিধি:  শুভ জন্মাষ্টমী ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলায় মোট ১৪.৫ মেট্রিক টন চালের জিআর বরাদ্দ প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের হাতে বরাদ্দের জিও তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী এবং জেলা পরিষদ, মুন্সীগঞ্জের প্রশাসক এ. কে. এম. ইরাদত।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুভ জন্মাষ্টমী উপলক্ষে জেলার ছয়টি উপজেলায় উৎসব উদযাপনের জন্য এ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমীর বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জন্মাষ্টমীর সকল অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *