|

মাদকবিরোধী অভিযানে লৌহজং থানা পুলিশের সাফল্য: ১০০ পিস ইয়াবাসহ আটক ২

মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও ফাঁড়িতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে লৌহজং থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

রবিবার (০৩ মে ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে এসআই (নিঃ) শাহিন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোয়ালীমান্দ্রা এলাকার জালাল স্টোরের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—
মোঃ মনির হোসেন তারু (৪০), পিতা: মৃত আব্দুল মান্নান, গ্রাম: ষোলঘর এবং
আল মোহাম্মদ ওরফে আল মামুন (৩৫), পিতা: মৃত নুর মোহাম্মদ, গ্রাম: খৈয়াগাঁও।
তাদের উভয়ের বাড়ি শ্রীনগর থানাধীন, জেলা মুন্সীগঞ্জ।

অভিযানের সময় তাদের কাছ থেকে ১০০ (একশত) পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *