|

মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ বিষয়ক কর্মশালা শুরু

মোঃ আঃ মালেক, মুন্সীগঞ্জ: শিশু, কিশোর-কিশোরী ও নারীর স্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ‘ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। (৮ থেকে ১০ মে) পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করেছে জাতীয় গণযোগাযোগ ইনস্টিটিউট (এনআইএমসি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ‘শিশু, কিশোর-কিশোরী ও নারীর বিষয়ক যোগাযোগ ও সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক এ কর্মশালায় জেলার বিভিন্ন পর্যায়ের ২৫ জন অংশগ্রহণকারী অংশ নিয়েছেন। কর্মশালায় শিশু ও মাতৃস্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা, এ খাতে অর্জিত অগ্রগতি এবং বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। পাশাপাশি গণমাধ্যমভিত্তিক যোগাযোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মশালায় অংশগ্রহণকারীদের অংশগ্রহণমূলক আলোচনা, পাওয়ার পয়েন্ট উপস্থাপনা, দলীয় কাজ, মাঠ পর্যায়ের অনুশীলন ও উপস্থাপনার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এসময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জাতীয় গণযোগাযোগ ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুহাম্মদ হিরুজ্জামান, পরিচালক (প্রশিক্ষণ) ড. মো. মারুফ নওয়াজ, কর্মশালা পরিচালক মো. ফাহিম সিদ্দিকী, সমন্বয়ক কাজী ওমর খৈয়াম এবং র‌্যাপোর্টিয়ার মো. হোসাইন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ট্যাগসমূহ কমা আকারে দেন

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *