মুন্সিগঞ্জ সদরেই মেডিকেল কলেজ হবে: এমপি কামরুজ্জামান রতন

মোঃ আঃ মালেক, মুন্সীগঞ্জ: মুন্সিগঞ্জ সদরেই মেডিকেল কলেজ হাসপাতাল নির্মিত হবে। যদি এর বাইরে যায় তাহলে জেলাতেও মেডিকেল কলেজ হবে না। এতে করে জেলা বাসি তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে। সোমবার ১২ টায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ড্যাব কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুন্সিগঞ্জ ৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতন এসব কথা বলেন। তিনি আরো বলেন, মুন্সিগঞ্জ সদরে মেডিকেল কলেজ স্থাপনের জন্য যতদূর পর্যন্ত যেতে হয় যাওয়া হবে। মেডিকেল কলেজ স্থাপন আমার হৃদয়ের সাথে জড়িত। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ কে এম এরাদত মানু, ডাক্তার মালেক মুরাদ, ডাক্তার নিজামুদ্দিন হেলাল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুলতান আহমদ, শামসুল হক সরকারসহ অন্যান্যরা।
