| |

অটিজম শিশুদের সমাজ থেকে দূরে সরিয়ে রাখা উচিত নয়: প্রতিমন্ত্রী ফারজানা শারমিন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, তাদের মধ্যেও রয়েছে নানা ধরনের প্রতিভা। সঠিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব।

শুক্রবার বিকেল ৩টায় মুন্সীগঞ্জের মুন্সীরহাটে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও উন্নয়নে পরিচালিত অটিজম স্কুল ‘পলক’-এ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমিন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “অটিজম শিশুদের সমাজ থেকে দূরে সরিয়ে রাখা উচিত নয়। একটি পরিবারে অটিজম শিশু থাকা কোনো অভিশাপ নয়। তাদের প্রতি সহমর্মিতা, ভালোবাসা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে।”

প্রতিমন্ত্রী পলক অটিজম স্কুলের প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তারাও সাধারণ শিক্ষার্থীদের মতো উচ্চশিক্ষা গ্রহণ করে জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হবে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন এমপি, জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক একে এম এরাদত মানু এবং অ্যাডভোকেট মোঃ শাহিন মিজিসহ জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও অনুষ্ঠানে পলক অটিজম স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *