|

নারী শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব, অবৈধ অভিবাসন রোধে জেলা পর্যায়ে নির্দেশনা আসছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

মোঃ আঃ মালেক, মুন্সীগঞ্জ: বর্তমান সরকার নারী শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজ্ শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, চলতি বাজেটে নারীদের শিক্ষা খাতে সর্বাধিক বরাদ্দ রাখা হয়েছে এবং বিশেষভাবে কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি নারীদের স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনাও সরকারের রয়েছে।
শনিবার বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই বর্তমান সরকার নারী শিক্ষার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নারীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
অবৈধ অভিবাসন প্রসঙ্গে তিনি বলেন, ইউরোপসহ বিভিন্ন দেশে দালাল চক্রের প্রলোভনে পড়ে অনেক মানুষ সাগরপথে জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমাচ্ছেন। এ প্রবণতা রোধে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হবে, যাতে কোনো নাগরিক দালাল চক্রের প্রতারণার শিকার না হন। একই সঙ্গে বিদেশে বিপদে পড়া বাংলাদেশি কর্মীদের দ্রুত সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে।
রাজনৈতিক বিষয়ে তিনি বলেন, যেসব ব্যক্তির বিরুদ্ধে দেশে আদালতের রায় হয়েছে এবং যারা দেশের বাইরে অবস্থান করছেন, তাদের ফিরিয়ে এনে আইনের আওতায় আনার জন্য সরকার বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিচারিক প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজমুন নাহার এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারি কমিশনার মুন্না খাতুন।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *