সিরাজগঞ্জের এনায়েতপুরে নৌকা ঘাট থেকে সরকারি ৩৫ বস্তা চাল উদ্ধার


স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে অভিযান চালিয়ে সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ আগস্ট ২০২৫) দিবাগত রাত প্রায় ১টার দিকে এনায়েতপুর ভার্সিটির নৌকা ঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব চাল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উদ্ধারকৃত চালের প্রতিটি বস্তায় খাদ্য অধিদপ্তরের সরকারি সিল এবং অন্যান্য সনাক্তকারী চিহ্ন পাওয়া গেছে। ফলে ধারণা করা হচ্ছে, এগুলো প্রান্তিক আয়ের জনগণের জন্য বরাদ্দকৃত সরকারি ভর্তুকি মূল্যের ১৫ টাকা কেজির চাল, যা ডিলার বা কোনো অসাধু মহলের মাধ্যমে অবৈধভাবে সরবরাহের উদ্দেশ্যে স্থানান্তর করা হচ্ছিল।

অভিযানে উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা পুলিশের একটি টিম ও আনসার বাহিনীর সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। উদ্ধারকৃত চাল বর্তমানে চৌহালী উপজেলার সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. পরান বেপারীর জিম্মায় রাখা হয়েছে।

এ বিষয়ে এনায়েতপুর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনানুযায়ী, পরবর্তীতে আদালতের নির্দেশক্রমে উন্মুক্ত নিলামের মাধ্যমে এসব চাল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

উল্লেখ্য, সরকারি ভর্তুকির চাল নিয়ে এর আগেও চৌহালীসহ দেশের বিভিন্ন স্থানে অসাধু চক্রের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট প্রশাসন এমন অপচেষ্টা রোধে কঠোর নজরদারির আশ্বাস দিয়েছেন।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *