| | |

সৌহার্দ্যের পরিচয় দিলেন কামরুজ্জামান রতন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: বিএনপি মনোনীত মুন্সীগঞ্জ–৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতন সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে উদার মানসিকতার পরিচয় দিয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে দক্ষিণ ইসলামপুর কবরস্থানে বিএনপি থেকে সদ্য পদত্যাগকৃত নেতা শাহাদৎ সরকারের বড় ভাই মিজান সরকারের জানাজা নামাজে অংশ নেন তিনি। জানাজায় উপস্থিত ছিলেন ফুটবল প্রতীকের প্রার্থী মহিউদ্দিন আহম্মেদও।
জানাজা শেষে দোয়া শেষে প্রথমেই কামরুজ্জামান রতন মহিউদ্দিন আহম্মেদের দিকে হাত বাড়িয়ে দেন। এরপর উভয়ের মধ্যে করমর্দন, কুশল বিনিময় ও কুলাকুলি হয়। এসময় তারা পাশাপাশি দাঁড়িয়ে দোয়া করেন, যা উপস্থিত মুসল্লি ও স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে।
রাজনৈতিক ভিন্নতা থাকা সত্ত্বেও এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ কামরুজ্জামান রতনের উদার ও মানবিক মানসিকতারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন স্থানীয়রা।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *