|

মুন্সীগঞ্জে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মো. আঃ মালেক, মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় জেলার বালুমহাল ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি নীতিমালা যথাযথভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় পদ্মা নদীর তীর সংরক্ষণ, নদীর নাব্যতা বজায় রাখা এবং জনস্বার্থে প্রয়োজনীয় স্থানে ড্রেজিং কার্যক্রম গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, পিপিএম, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মিজ ফারজানা ববি মিতুসহ জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার নদ-নদী, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *