|

সাংবাদিক নেতা কাদের গনিকে হাসপাতালে দেখতে গেলেন ড. মঈন খান, বিশিষ্টজনদের উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক: জ্বর ও চিকনগুনিয়ায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরীকে দেখতে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় হাসপাতালে এসে তিনি কাদের গনির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকগণ।

ড. মঈন খান বলেন, “কাদের গনি দেশের সাংবাদিক সমাজের এক মূল্যবান সম্পদ। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি।”

সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর অসুস্থতার খবর শুনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা হাসপাতালে ছুটে আসেন। তাদের মধ্যে ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আবদুল হালিম, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ, বিশিষ্ট কবি আবদুল হাই শিকদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, প্রো-ভিসি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার, প্রক্টর ডা. শেখ ফরহাদ, কৃষিবিদ শামীমুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ।

এছাড়াও কাদের গনিকে দেখতে আসেন সাংবাদিক এলাহী নেওয়াজ সাজু, শহীদুল ইসলাম, খুরশীদ আলম, সৈয়দ আবদাল আহমদ, বাকের হোসাইন, একেএম মহসিন, আমিরুল ইসলাম কাগজী, আজম মীর, মোরসালিন নোমানী, সাখাওয়াত হোসেন বাদশা, রাশিদুল হক, সাঈদ খান, বাছির জামাল, বশির আহমেদ, খায়রুল বাশার, এরফানুল হক নাহিদ, জাহিদুল ইসলাম রনি, আবুল কালাম মানিক, রফিক মোহাম্মদ, দিদারুল আলম, কবি রফিক লিটন, মজুমদার তৌহিদ, তালুকদার রুমি, রাজু আহমেদসহ গণমাধ্যম জগতের অসংখ্য নেতৃস্থানীয় ব্যক্তিত্ব।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *