| |

মুন্সীগঞ্জ পৌরসভার উদ্যোগে ৯ ওয়ার্ডে ৯টি উঠান বৈঠক অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ পৌরসভা নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর আওতায় পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯টি উঠান বৈঠক আয়োজন করা হয়েছে। এসব উঠান বৈঠকে নারীদের সামাজিক সচেতনতা বৃদ্ধি ও ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
উঠান বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধ, ইভ টিজিং রোধ, নারী শিক্ষা প্রসার এবং সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের উদ্যোগ গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
বৈঠকগুলোতে মুন্সীগঞ্জ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে নারীদের প্রশ্নের উত্তর দেন এবং সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন।
উঠান বৈঠকসমূহ সঞ্চালনা করেন জনাব সুস্মিতা রহমান, শহর পরিকল্পনাবিদ, মুন্সীগঞ্জ পৌরসভা। তিনি বলেন, নারীদের সচেতনতা ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করা গেলে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
স্থানীয় নারীরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে এমন সচেতনতামূলক কার্যক্রম আয়োজনের দাবি জানান।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *