টঙ্গীবাড়িতে প্রশাসনের চোখের সামনে অবৈধ ড্রেজার দিয়ে ভরাট বাণিজ্য, প্রতিক্রিয়াশীল নিরবতা
নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বড়লিয়া ব্রীজের পূর্ব ও পশ্চিম পাশে প্রশাসনের চোখের সামনেই অবাধে চলছে ড্রেজার বসিয়ে বালু ভরাটের অবৈধ বাণিজ্য। স্থানীয় জনগণের অভিযোগ, প্রশাসনের নিকটস্থ এলাকাতেই এই অবৈধ কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছেন না। সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, বড়লিয়া ব্রীজের পূর্ব পাশে ছাত্রদল ও যুবদলের নাম ব্যবহার করে বসানো হয়েছে একাধিক…
